শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

বাসাইলে বর্ণিল আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View

মোহাম্মদ নাসির মিয়া, (টাঙ্গাইল) 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে ‘নজরুল বর্ষ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন প্রমুখ।

এসময় বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শার্লী হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় জীবন, সাহিত্যকর্ম, কালজয়ী সংগীত এবং তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, অন্যায় ও শোষণের বিরুদ্ধে তাঁর আপসহীন প্রতিবাদ এবং মানবমুক্তির বার্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দলীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উদ্দীপনামূলক সংগীত ‘চল চল চল’ পরিবেশন করা হয়। সমবেত কণ্ঠে গানটি পরিবেশনের সময় পুরো হলরুমে সৃষ্টি হয় প্রাণবন্ত আবহ। নজরুলের দুর্বার অগ্রযাত্রা ও জাগরণের আহ্বান যেন প্রতিটি কণ্ঠে নতুন করে প্রাণ পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews