শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, নকলার শফিউজ্জামান রানা পেলেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার’

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, নকলার শফিউজ্জামান রানা পেলেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার’

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শেরপুরের নকলা উপজেলার সাংবাদিক মো. শফিউজ্জামান রানাকে ‘মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে।
ঢাকার ধানমন্ডিতে আয়োজক প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আর. কে. রিপনের হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক শফিউজ্জামান রানা।
পুরস্কারের সনদে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মাননা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সনদে ‘For Special Contribution to Journalism’ হিসেবে তাঁকে স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে পুরস্কারের ক্রেস্টেও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতির কথা উল্লেখ রয়েছে।
সাংবাদিক শফিউজ্জামান রানা বর্তমানে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন।
রানা জানান, এর আগে তিনি নেপাল-বাংলাদেশ অ্যাওয়ার্ড, গ্লোবাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড ও নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।
রানার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে নকলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের কাছে প্রায় ১০ কোটি টাকার অনিয়ম সংক্রান্ত তথ্য জানতে তথ্য অধিকার আইনে আবেদন করতে গিয়ে তিনি হয়রানির শিকার হন। পরবর্তীতে এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের যোগসাজশের অভিযোগ তুলে তিনি জানান, ইউএনও মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে সাত মাসের কারাদণ্ড দেন। তবে কারাভোগের ছয় দিনের মাথায় দৈনিক দেশ রূপান্তর কর্তৃপক্ষ ও তথ্য কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি মুক্তি পান বলে রানা দাবি করেন।
সাংবাদিকতায় এমন স্বীকৃতি পাওয়ায় শফিউজ্জামান রানাকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews