
লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযান ২০০ ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান চালানো হয়।পুলিশ জানায়,লৌহজং থানার এসআই অভিজিৎ পোদ্দারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে গোয়ালীমান্দ্রা গ্রামের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে পাকা সড়কে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লৌহজং উপজেলার পূর্ব গাওদিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মৃধার মেয়ে মুক্তা আক্তার (২৭) এবং আইরিন ওরফে নেহা (২০)।
পুলিশের দাবি,তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।তবে তাদের বিরুদ্ধে আগের কোনো মামলার তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।লৌহজং থানার পুলিশ জানায়,মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।পুলিশ সুপার মুন্সিগঞ্জ মো:মেনহাজুল আলম,পিপিএমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালিত হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,মাদক নির্মূলে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ বলছে,মাদকের বিস্তার রোধে স্থানীয়দের সহযোগিতাও প্রয়োজন।এদিকে দুই নারী গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানের বিষয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।পুলিশের নিয়মিত অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে,মাদকসংক্রান্ত তথ্য পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।