
ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।
আজ ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমৃত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব অর্পন কুমার দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মোখলেছুর রহমান।উপস্থিত ছিলেন বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম।
মানববন্ধনে বলদিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।