1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজবাড়ীতে জামিনে মুক্ত আসামিকে লক্ষ্য করে গু লি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

রাজবাড়ীতে জামিনে মুক্ত আসামিকে লক্ষ্য করে গু লি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে জামিনে মুক্ত আসামিকে লক্ষ্য করে গু লি

মো: তুহিন মন্ডল (পাংশা রাজবাড়ী প্রতিনিধি)

রাজবাড়ী জেলা কারাগারের সামনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। জামিনে মুক্তি পাওয়া এক আসামিকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজবাড়ীর একাধিক মামলার আসামি নয়ন মন্ডল এবং পিয়াল সরদার সন্ধ্যার দিকে জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। এ সময় পূর্বশত্রুতার জেরে নয়ন মন্ডলকে লক্ষ্য করে তার প্রতিপক্ষ সাব্বির, কিবরিয়া, সজীব ও শিমুল গ্রুপের সাব্বির কারাগারের সামনে অবস্থান নেয়। তারা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে আরও একটি গুলি ছোড়ার চেষ্টা করলে তা মিসফায়ার হয়।

ঘটনার খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ও রাজবাড়ী সদর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে নয়ন মন্ডল নিরাপদে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার এনামুল কবির জানান, নয়ন মন্ডল ও পিয়াল সরদার চারটি মামলায় সাড়ে তিন মাস কারাগারে বন্দি ছিলেন। সন্ধ্যার দিকে জামিনে মুক্তি দেওয়ার সময় কারাগারের সামনে প্রতিপক্ষের একটি দল হামলার চেষ্টা করে এবং ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর নয়ন নামে এক আসামির ওপর হামলার চেষ্টা করা হয়। ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট