শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Title :
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লং মার্চ জনগণ গ্রহণ করেনি : পানিসম্পদ মন্ত্রী

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ Time View

লং মার্চ জনগণ গ্রহণ করেনি : পানিসম্পদ মন্ত্রী

জসিম উদ্দিন
উপজেলা প্রতিনিধি
লক্ষীপুর

লং মার্চ জনগণ গ্রহণ করেনি, তাদের বক্তব্য জনগণ পছন্দ করেনি। ‘সংসদে এক কথা, আর রাজপথে আরেক কথা—এটাই তাদের রাজনৈতিক চরিত্র।’

বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে এমন কড়া মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর আমির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজের অভিযোগে সিফাত সরকারের বিচার দাবি করেছিলেন। অথচ আজ আবার লংমার্চ করে সেই ব্যক্তির মুক্তি দাবি করা হচ্ছে। তাদের এই দ্বিমুখী অবস্থানই রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে আমরা সবাই মিলে আন্দোলন করেছি। আমাদের লক্ষ্য ছিল একটাই—ফ্যাসিবাদী শেখ হাসিনার পদত্যাগ।”

তিনি আরও বলেন, “জামায়াত, শিবির—আবার এখন এনসিপি। ঘুরেফিরে একই শক্তি ভিন্ন নামে সামনে আসছে।” রাজনৈতিক মঞ্চে নাম ও পরিচয় বদলালেও তাদের রাজনৈতিক অবস্থানের মধ্যে ধারাবাহিকতা রয়েছে বলেও দাবি করেন তিনি।

আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাছিবুর রহমান হাছিব, জেলা বিএনপি নেতা ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বক্তব্য দেন।

পরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ স্কুল মাঠ থেকে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে জেলা বি এন পি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews