শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

সাভারে ৫০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

মোহাম্মদ উজ্জল খান, স্টাফ রিপোর্টার (ঢাকা): 

ঢাকার সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে মোঃ মামুন (৩২), পিতা—আব্দুল খালেক, মাতা—মৃত রাহিলা বেগম, সাং—উত্তর জামসিং, থানা—সাভার মডেল, জেলা—ঢাকা এবং মোঃ সেলিম (৩২), পিতা মোঃ শুকুর আলী, মাতা মোসাঃ সেলিনা আক্তার, সাং—জামসিং উত্তরপাড়া, থানা—সাভার মডেল, জেলা—ঢাকাকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ২ নম্বর আসামি মোঃ সেলিমের বিরুদ্ধে এর আগে অন্যান্য ধারায় একটি মামলা রয়েছে।গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews