শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের দাদীর ইন্তেকাল

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের দাদীর ইন্তেকাল

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

​টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের প্রয়াত চারবারের সংসদ সদস্য কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহানের মা এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের দাদী আখতার জাহান আদর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ দিন আগে ব্রেইন স্ট্রোক করার পর তাকে ঢাকায় এনে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। মরহুমা আখতার জাহান আদরের স্বামী আলহাজ্ব মুখতার আলী তালুকদার বৃহত্তর গজারিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার চেয়ারম্যান ছিলেন এবং তাঁর মেঝো ছেলে জুলফিকার হায়দার কামাল লেবু সখিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সূর্য তরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
​তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews