শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

সিংগাইরে টায়ার পোড়ানোর ভয়াবহতা: পরিবেশ মারাত্মক ঝুঁকিতে গ্রীন এনার্জিকে ১ লাখ টাকা অর্থদণ্ড, স্থাপনা সরানোর নির্দেশ

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

সিংগাইরে টায়ার পোড়ানোর ভয়াবহতা: পরিবেশ মারাত্মক ঝুঁকিতে
গ্রীন এনার্জিকে ১ লাখ টাকা অর্থদণ্ড, স্থাপনা সরানোর নির্দেশ

সাইফুর রহমান, সিংগাইর, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় অবৈধভাবে টায়ার পোড়ানোর মাধ্যমে বায়ুদূষণ ও পরিবেশের ক্ষতি করার দায়ে গ্রীন এনার্জি নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্থাপনা অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
২৮ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধল্লা এলাকায় সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-আমিন কবির। অভিযানের সময় টায়ার পোড়ানোর কার্যক্রম দেখতে পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, টায়ার পুড়িয়ে বায়ুদূষণ ও পরিবেশের ক্ষতি করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৮(১) লঙ্ঘনের দায়ে গ্রীন এনার্জিকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির সকল স্থাপনা অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
টায়ার পোড়ানোর ফলে সৃষ্ট কালো ধোঁয়া ও দূষিত বায়ু শুধু পরিবেশের জন্য নয়, আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাপন ও জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকার আশপাশে এ ধরনের কার্যক্রম পরিবেশগত ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
স্থানীয়দের অভিযোগ, টায়ার পোড়ানোর ফলে এলাকায় কালো ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-আমিন কবির বলেন, “পরিবেশ দূষণকারী যত ক্ষমতাধরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান উপজেলা পর্যায়ে অব্যাহত থাকবে।”
পরিবেশ রক্ষায় সচেতনতার পাশাপাশি আইন মেনে শিল্প ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্মল বায়ু, নিরাপদ পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।
পরিবেশ সবার—তাই পরিবেশ রক্ষার দায়িত্বও সবার। বায়ুদূষণ সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews