1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লামা উপজেলায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

লামা উপজেলায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুল হাকিম লামা উপজেলা 
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আজিজুল হাকিম লামা উপজেলা 

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে লামা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে উপজেলা কৃষি বিপণন কমিটির উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোঃ বোরহান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের ন্যায্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা, কৃত্রিম সংকট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং ভোক্তা স্বার্থ রক্ষায় প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলা কৃষি বিপণন কমিটির সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট