শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

আন্দোলনে গ্রেপ্তারদের মুক্তি ও মামলা প্রত্যাহারের আহ্বান শ্রমিক নেতাদের

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

 

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

প্রতিমাসে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান আন্দোলনে গ্রেপ্তার হওয়া পোশাক শ্রমিকদের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।

সংগঠনগুলোর পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন স্বাধীন বাংলা শ্রমিক ফেডারেশন সভাপতি মীর আবুল কালাম আজাদ। তিনি বলেন, “আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে যে সব ট্রেড ইউনিয়ন কর্মী এবং শ্রমিকদের হয়রানি ও গ্রেপ্তার করা হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে মুক্তি এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।”

চলমান আন্দোলেনের সমাধান হিসেবে কারখানা বন্ধ করা হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তোলা হবে বলেও সতর্ক করেন তিনি।

মীর আবুল কালাম আজাদ বলেন, “কোনো রাজনৈতিক ও ব্যবসায়ীক উসকানিতে যেন শ্রমিকরা এমন কোনো পদক্ষেপ না নেয়, যা ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্থ করে।”

পোশাক শিল্পের শ্রমিকেরা দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছানোর কারণে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকেও মজুরি বৃদ্ধির দাবিতে সরকারের কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি ও প্রস্তাবনা দেওয়া হয়েছে।

মীর আবুল কালাম আজাদ বলেন, “২০২৩ সালে শ্রমিকদের প্রয়োজন ও শ্রমিক আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে সর্বশেষ শ্রম আইন সংশোধনীর মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছর করা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়েছে। যদিও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় এই হার এখনো অত্যন্ত সামান্য।”

চলমান আন্দোলনে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করাকে সংকট নিরসনের পথ আরও জটিল ও ক্ষতিগ্রস্ত করে তুলছে বলে দাবি করেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন। তিনি বলেন, “কোনো কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হচ্ছে। ১৩(১) ধারার আওতায় কারখানা বন্ধের অর্থ হচ্ছে ‘নো ওয়ার্ক, নো পে’। অর্থাৎ শ্রমিকেরা কাজ করতে পারবেন না এবং ওই সময়ের জন্য মজুরিও পাবেন না।

“একটি কারখানায় পাঁচ হাজার কিংবা ১০ হাজার শ্রমিক কাজ করতে পারেন। কোনো কারণে কারখানা বন্ধ ঘোষণা করা হলে এসব শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। ফলে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।”

সম্মেলনে তিনি মালিকপক্ষের উদ্দেশ্যে বলেন, “আপনার শিল্প প্রতিষ্ঠানে কোনো ধরনের সংকট বা সমস্যা দেখা দিলে তা দ্বিপক্ষীয় কিংবা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিন। আমি মনে করি শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব।”

কোনো অজুহাতেই যেন পোশাকশিল্পে নতুন করে শ্রম অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন এই শ্রমিক নেতা।

সংবাদ সম্মেলনে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন সভাপতি আমিরুল হক আমিন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি বাচ্চু মিয়া এবং গার্মেন্টস ট্রেডিং কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews