
কক্সবাজারের ঈদগড়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া সাজেদুলর মরদেহ চার দিন পর উদ্ধার।
মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় খালে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হয় সাজেদুল,অনেক খোজাখুজির পরে চার দিন পর ঈদগাহ গজালিয়া খাল থেকে উদ্ধার করা হয়েছে সাজেদুলের মরদেহ ।
শনিবার (১১ জুলাই) ঈদগাঁওয়ের গজালিয়া খালে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এর আগে লাকড়ি কুড়াতে গিয়ে তিনি নিখোঁজ হন। দীর্ঘ চার দিনের অনুসন্ধানের পর অবশেষে তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।