বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

নৃপেন হালদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ভক্তদের উন্মাদনার শেষ নেই।
আজ রবিবার ফাইনাল খেলা দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। এ উপলক্ষে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে।
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এই ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
আয়োজন উপলক্ষে সকাল থেকে পবনাপাড় গ্রামের আশপাশ থেকে আর্জেন্টিনার সমর্থকেরা কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে জড়ো হয়ে আনন্দ উল্লাস করছে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকার ক্লাবে ক্লাবে খেলা দেখার জন্য বড় পর্দা স্থাপন করা হয়েছে।
ক্লাব, সংগঠন ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে উন্নত খাবারের আয়োজন। উপজেলার পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থক বরকতউল্লাহ বলেন, ‘আমরা আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী গত ২০২২ সালে আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারা অব্যাহত রেখে এবারও আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে আমরা ১লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছি, তারা ছাড়াও এতিম ও অসহায়দের জন্য খাবারের আয়োজন করেছি।
উপজেলার যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনার সমর্থক মান্নান শেখ বলেন, আমরা আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে কান্দি ইউনিয়নের আর্জেন্টিনার সমর্থকরা ১২টি স্থানে ৮হাজার লোকের খাবারের আয়োজন করেছি। আমরা বড় পর্দায় খেলা দেখব। এখানে যারা খেলা দেখতে আসবে, তাঁদের খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews