শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

চকরিয়ায় বন্যার পানিতে নিখোঁজ শিশুর ম র দে হ উ দ্ধা র, ২৪ ঘণ্টা পর মিলল সন্ধান

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

চকরিয়ায় বন্যার পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ২৪ ঘণ্টা পর মিলল সন্ধান

মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর সজিব দাস (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ঠৌড়া পাড়া এলাকার সোনাইছড়ি নদীতে এ ঘটনা ঘটে। টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যার পানিতে নদীর স্রোতে ভেসে যায় সজিব। পরে খবর পেয়ে চকরিয়া উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ ২৪ ঘণ্টা ধরে চলা অভিযানের পর রোববার বিকেলে ডুবুরি দল সোনাইছড়ি নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

কৈয়ারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সজিব দাস কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার তোয়ান দাসের ছেলে। সে চকরিয়ার কৈয়ারবিলে তার নানী রুপী দাসের সঙ্গে বসবাস করত। শনিবার বন্ধুদের সঙ্গে বের হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ বহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া এবং নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews