মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

টাঙ্গাইলের সখীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ দুই সহোদর গ্রেপ্তার।

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭৯ Time View

আঃ হালিম আতিক, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকবিরোধী এক সফল অভিযান চালিয়ে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (১৩ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর (ময়থাচালা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গড়গোবিন্দপুর এলাকার চিহ্নিত ওই মাদক ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে মাদক সরবরাহের জন্য মজুদ রাখা ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা জব্দ করে অভিযান পরিচালনাকারী দলটি। মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকেই আপন দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে ওই এলাকায় বড় ধরনের মাদকের চালান কেনাবেচা হচ্ছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে আমরা হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান রানা বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ডিএনসির কর্মকর্তারা আরও জানান, সখীপুরসহ পুরো টাঙ্গাইল জেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সিন্ডিকেটের সাথে জড়িত যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews