
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া)
বগুড়া শিবগঞ্জ রায়নগর ফকির পাড়া যুব ঐক্য সংঘের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত।
প্রধান অতিথি বক্তব্যে আব্দুল্লাহ জোবায়ের এম.এ বলেন, বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে হবে” মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দূরদর্শী চিন্তাই হোক দেশের ফুটবলের নতুন পথচলা। নতুন এক ফুটবল বিপ্লবের প্রত্যাশায় বাংলাদেশ! স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি, খেলার প্রতি সুনজর দিয়েছেন, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ হবে, তরুন যুবকরা খেলবে, তৃণমূল পর্যায়ে থেকে ভালো খেলে দেশের হয়ে খেলবে এই প্রত্যাশা।
আজ যখন আমি মাঠের চারপাশে আপনাদের এই উপচে পড়া ভিড় দেখি, তখন বুকটা গর্বে ভরে ওঠে। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব খাজা মিয়া প্রামানিক
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ জোবায়ের এম.এ প্রধান পৃষ্ঠপোষকতা হিসেবে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান ITP ঢাকা।
আরো উপস্থিত ছিলেন,জলিল, জাইদুল, রেজাউল, আনসার,তাহিরুল,মিজানুর রায়নগর ফকির পাড়া যুব ঐক্য সংঘের ক্লাবের সকল সদস্য বিন্দু। পরিচালনায় ছিলেন,বোরহান উদ্দিন, চাকুরীজিবি।সার্বিকসহযোগিতায়, শাহিনুর ইসলাম সাগর।
ফাইনাল খেলায় অংশগ্রহন করে – মহাস্থান জেদি কোচিং একাডেমি বনাম গাইবান্ধা পলাশবাড়ী। বিজয়ী হয়েছেন জেদি কোচিং একাডেমি রানারআপ হয়েছেন – গাইবান্ধা পলাশবাড়ী।