
দোয়ারাবাজারে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শককে সম্মাননা প্রদান।
সাইফুল আলম।
প্রতিনিধি:দোয়ারা বাজার উপজেলা সুনামগঞ্জ।
তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রস্তুতিই সুন্দর আগামীর গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাণ্ডারগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: রেদওয়ানুর রহমান এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সামসুদ্দিন খান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এম. আবদুল্লাহ আল-মামুন।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন পরিকল্পিত পরিবার স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ কর্মী হিসেবে সম্মাননা গ্রহণ করেন মোছ. সাজেদা বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক নরসিংপুর ইউনিয়ন; রেদওয়ানুর রহমান , পরিবার পরিকল্পনা পরিদর্শক, পাণ্ডারগাঁও ইউনিয়ন; মোছা: কোহিনুর আক্তার পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV/FWC), বাংলাবাজার ইউনিয়ন। এছাড়া শ্রেষ্ঠ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে
পার্টনার ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এবং পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ সম্মাননা লাভ করে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।