শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

ফরিদগঞ্জের অধিকাংশ ব্রিজ ও কালভার্টের রেলিং ভাঙাচোরা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৮ Time View

কুদ্দুস মজুমদার। 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে থাকা অধিকাংশ ব্রিজ ও কালভার্টের রেলিং দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। কোথাও রেলিং আংশিক ভেঙে গেছে, আবার কোথাও সম্পূর্ণ রেলিং না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত অনেক ব্রিজ ও কালভার্টের রেলিং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেগুলো এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির সময় এসব সেতু পার হতে গিয়ে চালকদের চরম সতর্কতা অবলম্বন করতে হয়। অল্প অসাবধানতায় যানবাহন নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো সংস্কারকাজ শুরু হয়নি। ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উদ্বেগ নিয়ে এসব ব্রিজ ও কালভার্ট ব্যবহার করছেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঝুঁকিপূর্ণ ব্রিজ ও কালভার্টগুলো চিহ্নিত করে ভাঙা রেলিং মেরামত এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানান। তাদের মতে, সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews