
অপু দাস, রাজশাহী ব্যুরো।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিমের শ্রদ্ধেয় মা মোছা. রেজিয়া বেওয়া (৯৩) আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শনিবার (৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুমা রেজিয়া বেওয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় মো. মাহফুজুর রহমান রিটন বলেন, একজন মায়ের মৃত্যু পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতির বিষয়। মরহুমার মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মতো তিনিও গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলার কাছে মরহুমার জন্য ক্ষমা ও মাগফিরাত প্রার্থনা করছি। আল্লাহ যেন তাঁর জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে প্রিয়জন হারানোর এই অপূরণীয় বেদনা ধৈর্য ও সবরের সঙ্গে মোকাবিলা করার শক্তি দান করেন।
শোকবার্তার শেষাংশে রাসিক প্রশাসক মরহুমা মোছা. রেজিয়া বেওয়ার আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমিন।”