শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Title :
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিগাঁওয়ে‘মামা’ডাকে সাড়া না দেওয়ায় সন্দেহ, ৯ বছরের শিশু উদ্ধার

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ Time View

বালিগাঁওয়ে‘মামা’ডাকে সাড়া না দেওয়ায় সন্দেহ, ৯ বছরের শিশু উদ্ধার

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে স্থানীয়দের তৎপরতায় কথিত শিশু পাচারকারীর কাছ থেকে ৯ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।উদ্ধার হওয়া শিশুটির নাম মোঃ নাফিস।সে মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া গ্রামের মোঃ নাছির উদ্দিন ডালির ছোট ছেলে।এ ঘটনায় মোঃ খোরশেদ আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।খোরশেদ টংগিবাড়ী উপজেলার ধামালিয়া গ্রামের নুরু শেখের ছেলে বলে জানা গেছে।স্থানীয়দের ভাষ্য,বালিগাঁও ইউনিয়ন পরিষদের সামনে ওই ব্যক্তি শিশুটিকে কয়েকবার‘মামা’বলে ডাকেন।তবে শিশুটি তার ডাকে সাড়া না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ।

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করেন।এ সময় নাফিস জানায়,সে ওই ব্যক্তিকে চেনে না শিশুটির দাবি,নাস্তা খাওয়ানোর কথা বলে তাকে সেখানে নিয়ে আসা হয়েছিল।এরপর স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে রাখেন।পরে শিশুটির পরিচয় নিশ্চিত করতে চিতলিয়া গ্রামের স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়।খবর পেয়ে নাফিসের বড় ভাই মোঃ আসিফ দ্রুত বালিগাঁও ইউনিয়ন পরিষদে ছুটে আসেন।পরিবারের সদস্যরা শিশুটিকে শনাক্ত করে তার পরিচয় নিশ্চিত করেন।পরে নাফিসের বড় ভাই মোঃ সিয়াম আটক ব্যক্তিকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে,আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে তিনি সত্যিই শিশু পাচারের সঙ্গে জড়িত কি না,তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।শিশুটিকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এ ঘটনায় শিশুর পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews