শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

ভূরুঙ্গামারীতে ৩০ বছরের জলাবদ্ধতার জট কাটল, বিএনপি নেতাদের উদ্যোগে।

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

“ভূরুঙ্গামারীতে ৩০ বছরের জলাবদ্ধতার জট কাটল, বিএনপি নেতাদের উদ্যোগে।

আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার অবসান হয়েছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে। কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণের কারণে বছরের পর বছর পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় দুর্ভোগে ছিলেন এলাকাবাসী। অবশেষে আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়ায় স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে গ্রামবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের সতিপুরী মৌজায় প্রায় তিন দশক আগে স্থানীয় সরকার বিভাগের ক্ষুদ্র পানি প্রকৌশল প্রকল্পের আওতায় একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বাঁধের অভ্যন্তরে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য পশ্চিম পাশে একটি কালভার্টও নির্মাণ করা হয়েছিল।
কিন্তু পরবর্তীতে কালভার্টের মুখ আংশিকভাবে বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করায় পানি চলাচলের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়। ফলে বর্ষা মৌসুমে আশপাশের কৃষিজমি ও বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্থানীয়দের দীর্ঘদিন ভোগান্তির মুখে পড়তে হয়।
সম্প্রতি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যস্থতায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কালভার্টের পানি প্রবাহের পথ উন্মুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হয়।
এলাকাবাসী জানান, দীর্ঘ প্রতীক্ষার পর পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ফিরে আসায় কৃষিকাজ, যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews