শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

মাওয়ায় মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী গণসচেতনতামূলক র‍্যালি

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

মাওয়ায় মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী গণসচেতনতামূলক র‍্যালি

 

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি,কিশোর গ্যাং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার কুমারভোগ ইউনিয়নের স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র‍্যালিটি মাওয়া চৌরাস্তা জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে কুমারভোগ পুনর্বাসন এলাকার সামনে গিয়ে শেষ হয়।র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন,মাদক ও সন্ত্রাস সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট নয় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তারা আরও বলেন,সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই হতে পারে কার্যকর সমাধান।র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক সেকান্দার খান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলতামোশ,সাধারণ সম্পাদক সালাম ঢালী,সাংগঠনিক সম্পাদক আসলাম ঢালী,রহিম মাঝি, কুমারভোগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জিন্নাত খান,আল আমীন ঢালী,আরিফ ঢালী, কয়েন শেখ,সৈকত শেখ,মো:রাহিমুল ইসলাম রাজিব জমাদ্দার,অভি কাজী,নাঈম খাম,দুলাল শেখ,মিঠু খান, শফিক খান,কল্লোল বেপারী,তানজিল খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews