শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

রাজনৈতিক দলের মুখপাত হয়ে সাংবাদিকতা করবেন না।জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া 

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

রাজনৈতিক দলের মুখপাত হয়ে সাংবাদিকতা করবেন না।জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া


এম,এ,করিম ভুঁইয়া,‎স্টাফ রিপোর্টার ফেনী।

ফেনীর পরশুরাম প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইঁয়া আগমন উপলক্ষে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

১০ জুলাই (শুক্রবার) বিকালে পরশুরাম প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়াকে ফুল দিয়ে বরণ করে নেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক ও সদস্য মন্ডলী।

পরশুরাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।

‎জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, বিএনপি, জামায়াত,আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সাংবাদিকতাকে দলীয়করণ করবেন না। মানুষের জনদুর্ভোগ ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন। জাতির উন্নয়নে গণমাধ্যমকর্মীরা কাজ করলে দেশ এগিয়ে যাবে। তাহলে সাংবাদিক সমাজ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।



‎আইয়ুব ভূঁইয়া বলেন,স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি।আগে আমাদের নিজেদের সঠিক প্রমাণ করতে হবে। যুক্তরাষ্ট্র,রাশিয়া আমেরিকা,ভারতকে আমরা দোষারোপ করি। কিন্তু বাস্তবে আমরা আমাদের কাজটি সঠিকভাবে করছি কিনা,সেটি নিয়েও প্রশ্ন আছে।

‎পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মীর আবদুল আলিম,পরশুরাম প্রেসক্লাবের সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকান,সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা,সহ-সম্পাদক আজমির হোসেন মিশু,কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন,ক্রীড়া সম্পাদক মো: ইব্রাহিম,সদস্য ইয়াকুব নবী রিয়াজ, সদস্য মোঃ সাইফুল ইসলাম,সদস্য এম এ করিম ভুঁইয়া,সুজন সুশাসনের জন্য নাগরিক পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল,পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল প্রমুখ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি আইয়ুব ভূঁইয়াকে পরশুরাম প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্যরা সম্মাননা স্মারক তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews