রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ Time View

শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও উপজেলা প্রশাসনের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে পিএফজির উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রশাসনিক কর্মকর্তা শাহীনূর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আতিউর রহমান, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা জামিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই এবং বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুন আহমেদ।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। স্বাগত বক্তব্যে তিনি বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত ও মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান নিশ্চিত করা, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা সমাধানে পিএফজি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, ‘আমি শান্তিগঞ্জ উপজেলায় নতুন যোগদান করেছি। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে পরিচালিত কার্যক্রম প্রশংসার দাবিদার।’
তিনি বলেন, ২০২৭ সালের জানুয়ারি মাসে প্রকল্পটির কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। তবে প্রকল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা যেন ভবিষ্যতেও শান্তি ও সম্প্রীতির চর্চা অব্যাহত রাখেন।
ইউএনও আরও বলেন, শান্তিগঞ্জ উপজেলা এখন পর্যন্ত শান্তি-সম্প্রীতির দিক থেকে ভালো অবস্থানে রয়েছে। তবে শান্তি ও সম্প্রীতি একটি চলমান প্রক্রিয়া। এ কার্যক্রম অব্যাহত রাখলে তা সমাজের সবার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তি-সম্প্রীতির শান্তিগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে। তিনি পিএফজির বিভিন্ন কার্যক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য তৈয়বুন নেছা, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জহুরা বেগম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নাছিমা, জামিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সম্পাদক আতিকুল হক, পিএফজি সমন্বয়কারী দোলন রানী তালুকদার, পিএফজি সদস্য জেসমিন আক্তার, রোকসানা বেগম, সৈয়দ আলম, মতিউর রহমান, ছুরত মিয়া, জয়ন্ত তালুকদার, নিজাম উদ্দিন, আলেয়া, শিউলী দেবী, আবু সাইদ, নাজমা বেগম ও সফিকুল ইসলাম।

এ ছাড়া ইয়থ গ্রুপের সমন্বয়কারী মানসুর আহমদ, সদস্য কাওছার, হাবিবুর রহমান, জাহিদুল ইসলামসহ পিএফজি ও ইয়থ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে পিএফজি, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews