মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

মীরসরাইয়ে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আবুতোরাব বাজারে ফার্মেসিতে অভিযান, প্রায় ৩০ হাজার টাকার ওষুধ জব্দ

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

মীরসরাইয়ে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা
আবুতোরাব বাজারে ফার্মেসিতে অভিযান, প্রায় ৩০ হাজার টাকার ওষুধ জব্দ
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ফার্মেসিসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির পাশাপাশি বাজারের বিভিন্ন ফার্মেসিতে ওষুধ ও কসমেটিকসের বিক্রয় ও সংরক্ষণব্যবস্থা পরিদর্শন করা হয়। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলা করা হয়।
অভিযানে মেসার্স হাসিনা ফার্মেসিকে ১ লাখ টাকা, আশা ফার্মেসিকে ৩ হাজার টাকা, মেসার্স আলম ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মেসার্স ইকবাল মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়েছে।
অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম, উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী, বাজার কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বাজারের অবকাঠামো, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতিও পরিদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা এবং ওষুধের দোকানগুলোতে আইন মেনে ব্যবসা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বাজারের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলার বিভিন্ন বাজারে মূল্যতালিকা, পণ্যের দাম এবং ফার্মেসির কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews