শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে বাশিরুল-মনিরুজ্জামান বিজয়ী

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৯ Time View

বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে বাশিরুল-মনিরুজ্জামান বিজয়ী

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাসাইল উপজেলা শাখার নির্বাচনে সভাপতি পদে বাশিরুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক পদে মো. মনিরুজ্জামান মিয়া নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর নবনির্বাচিত নেতারা শিক্ষক সমাজের কল্যাণে এবং ইতিবাচক পরিবর্তনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

​বিজয়ের প্রতিক্রিয়ায় সভাপতি বাশিরুল ইসলাম বাদল সকল শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এ বিজয় বাসাইল উপজেলার সকল শিক্ষকের। আমার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, তাঁরা অত্যন্ত সম্মানিত। তাঁদের সঙ্গে নিয়ে শিক্ষক সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে আমি কাজ করব।’

​সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিয়া বলেন, ‘মাঠপর্যায়ের কর্মী হিসেবে আমি শিক্ষকদের সমস্যা ও চাওয়া-পাওয়াগুলো জানি। আগামী চার বছর শিক্ষকদের মান-মর্যাদা রক্ষা এবং শিক্ষা অফিসের দুর্নীতি ও হয়রানি রোধে আমি সবসময় সোচ্চার থাকব। শিক্ষকদের যেকোনো প্রয়োজনে আমার দুয়ার খোলা থাকবে।’ তিনি আরও যোগ করেন, জয়-পরাজয় বড় নয়, সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ শিক্ষক পরিবার গঠনই তাদের লক্ষ্য।

কমিটির অন্যান্য বিজয়ীরা হলেন—কার্যকরী সভাপতি যুবরাজ ভূঁইয়া, কার্যকরী সাধারণ সম্পাদক মীর রুবেল, সিনিয়র সহ-সভাপতি (নারী) তাহমিনা খোশনবীশ, সহ-সভাপতি (পুরুষ) মোহাম্মদ হাসিবুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক (নারী) সুমী শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. মান্নান মিয়া, নারী সম্পাদক মোহসীনা জাহান, অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং শিক্ষা, প্রাশি ও মাউশি সম্পাদক হাবিবুর রহমান।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুস সালেহীন এবং কমিশনার মো. মমিনুল হক, জেরিন নাহিদ মিলি, আঃ মালেক খান ও মো. হাবিবুর রহমান।

নবনির্বাচিত কমিটির সদস্যরা বাসাইল উপজেলার শিক্ষক পরিবারের উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews