শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম।

টেকনাফে অপহরণ মামলার প্রধান আসামিসহ দুই অপহরণকারী গ্রেফতার; র‌্যাব-১৫ এর অভিযানে সাফল্য

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

টেকনাফে অপহরণ মামলার প্রধান আসামিসহ দুই অপহরণকারী গ্রেফতার; র‌্যাব-১৫ এর অভিযানে সাফল্য

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামিসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার (১৮ জুলাই) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৬ তারিখে সংঘবদ্ধ অপহরণকারী চক্র অস্ত্রের মুখে চারজন ভিকটিমকে অপহরণ করে টেকনাফের গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে তাদের প্রত্যেকের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা আদায়ের উদ্দেশ্যে ভিকটিমদের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়।ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুন ২০২৬ তারিখ বিকেল ২টা ৩০ মিনিটে সিপিসি-১, র‌্যাব-১৫ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ের ভেতরে আটকে রাখা নির্যাতনের শিকার চারজন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা নং-০৪, তারিখ ১ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৬৫/৩৮৫/৩৮৬/৩২৩/৩৭৯/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই জড়িতদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত ছিল।এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই ২০২৬ রাত ৯টা ২০ মিনিটে র‌্যাব-১৫-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ রাসেল (২৮) এবং আরমান (২১)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ রাসেল (২৮), পিতা: মুহাঃ সুলতান আহম্মদ, সাং-রঙ্গীখালী (স্কুলের পাশে), হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
আরমান (২১), পিতা: রশিদ আহমদ, মাতা: সানজিদা বেগম, সাং-জুম্মাপাড়া, রঙ্গীখালী, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। র‌্যাব-১৫ আরও জানায়, অস্ত্র, মাদক ও অপহরণসহ সব ধরনের অপরাধ নির্মূলে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews