বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী–২০২৬ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯৭ Time View

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী–২০২৬ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):

মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী–২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তরুণদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ জাকির হোসেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল শুধু বাংলা সাহিত্যের নয়, বাঙালির চেতনা, স্বাধীনতা ও মানবতার প্রতীক। তাঁদের আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাজহারুল ইসলাম খান পায়েল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, যুগ্ম আহ্বায়ক মোঃ মন্জুর আলম পালু, মোঃ জিয়াউল হক শাওন।

জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ।জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল খালেক শুভ। জেলা সদর উপজেলা সভাপতি, প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট আব্দুল আলিম। সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি অ্যাডভোকেট সেলিম আলদীন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মালেক। সিংগাইর উপজেলা জাসাসের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান এবং শিবালয় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন। তিনি আয়োজকদের পক্ষ থেকে অতিথি, প্রতিযোগী ও দর্শকদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আবৃত্তি, নৃত্য ও দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে প্রতিযোগীরা তাদের প্রতিভা তুলে ধরেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি মোঃ মাসুদুল ইসলাম এবং স্বপ্না রাণী সিংহ। সভাপতিত্ব করেন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নাসিমা আলমগীর।
সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও আদর্শ সম্পর্কে আরও আগ্রহী হবে এবং বাংলা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews