বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

সাপাহারে প্রদর্শনী চাষিদের মাঝে মাছের খাদ্য, গাছের চারা ও সবজির বীজ বিতরণ

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

সাপাহারে প্রদর্শনী চাষিদের মাঝে মাছের খাদ্য, গাছের চারা ও সবজির বীজ বিতরণ

মোঃ হামিদুর রহমান
ভ্রাম্যমাণ প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁর সাপাহারে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় গৃহস্থালি পুকুরে মাছ চাষ সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে প্রদর্শনী চাষিদের মাঝে মাছের খাদ্য, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

এ সময় প্রদর্শনী চাষিদের মাঝে মাছের খাদ্য, বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা এবং শাকসবজির বীজ বিতরণ করা হয়। এছাড়াও সরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট চাষিদের পুকুরে উন্নত জাতের মাছের পোনা সরবরাহ করা হবে বলে জানায় উপজেলা মৎস্য বিভাগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী চাষিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহস্থালি পুকুরে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি পারিবারিক আয় বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews