বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Title :
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জমি ভরাটে বন্ধ গানডার বিলের পানি চলাচল, ৩ ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক এতিম ও অসহায় মেয়েদের স্বপ্নপূরণের ঠিকানা নকলার ‘হাবিবে জান্নাত’ মহিলা এতিমখানা দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নে গাঁজাসহ আটক যুবক জনতার হাতে পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর। ধামরাই থানাধীন ভালুম মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

মোঃ শহিদুল ইসলাম, নড়াইল, 

নড়াইল সদর উপজেলার আউড়ীয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় একই গ্রামের এক যুবককে অভিযুক্ত করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

(ছ২০ জুলাই) সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত রবিউল ইসলাম (রবি) (৩০) রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে চানাচুর নিয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান রবিউল তার নিজ ঘর থেকে অস্বাভাবিক ভাবে বের হতে দেখে সন্দেহ হলে রবিউল ইসলামের ঘরে ঢুকে দেখতে পান,কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় জান্নাতুল পড়ে আছে। এ সময় জান্নাতুল কে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিব আকবর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. আসিব আকবর বলেন,হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বলেন,পাঁচ বছর বয়সী জান্নাতুল নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews