বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার বদলি জেলার বরখাস্ত

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার বদলি জেলার বরখাস্ত

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেয়াল টপকে রিম্পা (২১) নামে সাজাপ্রাপ্ত এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় এবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে। দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারটির জেল সুপার মোছা. কাওয়ালিন নাহারকে রাজশাহীতে বদলি করা হয়েছে। এছাড়া জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার “২০ জুলাই” স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে একই ঘটনায় তিন মেট্রন ও চার নারী কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সহকারী কারা মহাপরিদর্শক “এআইজি” মো. জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান, বন্দি পলায়নের ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। তদন্ত কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং তারা যেন তদন্তে কোনো প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য জেলার শিরিন আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে গাফিলতির কারণে জেল সুপার মোছা. কাওয়ালিন নাহারকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার “১৬ জুলাই” সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যেও ওই নারী বন্দি পালিয়ে যান। এ ঘটনায় জেলার ও জেল সুপারের দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার প্রমাণ পাওয়ার পর কারা অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকাল ৫টার মধ্যে বন্দিদের নিজ নিজ কক্ষে “লকআপ” প্রবেশ করানোর কথা। গত বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে বন্দি গণনার সময় রিম্পার অনুপস্থিতি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে পুরো কারাগারে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বন্দি রিম্পা কৌশলে দেয়াল টপকে পালিয়ে যাচ্ছেন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রন ও কারারক্ষীদের নজরদারির চরম ঘাটতি ছিল। এ সুযোগে রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে বাইরে চলে যান। ঘটনার পরদিন শুক্রবার “১৭ জুলাই” বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এর আগে যে সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন কারাগারের মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
একই সঙ্গে পলাতক বন্দির বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে পলাতক রিম্পাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews