বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

বাসাইলে ৯০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

বাসাইলে ৯০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নিরাইল ও নুন্দা বিলে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৮টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৩৬০ মিটার এবং এগুলোর আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা। পরবর্তীতে উপস্থিত সকলের সামনে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাসাইল থানা পুলিশের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং মৎস্য দপ্তরের কর্মচারীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন “মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews