বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

নীলফামারী গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে, আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে প্রতারক চক্রের, মূল হোতা গ্রেফতার।

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

নীলফামারী গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে, আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে প্রতারক চক্রের, মূল হোতা গ্রেফতার।
সুমন রায়
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের মূল হোতা মো. মনোয়ার হোসেন বাবু (৪৮) গ্রেপ্তার।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন আদালতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের ফোন করে নিজেকে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিতেন। বদলি, পদোন্নতিসহ বিভিন্ন অফিসিয়াল কাজের নামে প্রভাব খাটিয়ে অর্থ দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নীলফামারী সদর থানায় দায়ের হওয়া মামলা (নং-৪৭, তারিখঃ ২৪ মে ২০২৬) তদন্তের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী শহরের বাজিতপাড়া (বাবুর বাজার) এলাকা থেকে মনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারী সদর থানার মামলায় আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews