বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

সাবরাং ইউনিয়নকে দুই ভাগে বিভক্তির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।।

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২০ Time View

সাবরাং ইউনিয়নকে দুই ভাগে বিভক্তির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।।

বেলাল উদ্দিন এম,এ
টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাবরাং ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব নিয়ে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অংশগ্রহণ করেন।
সভায় টেকনাফ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে ইউনিয়ন বিভক্তিকরণের সম্ভাব্য সুফল ও প্রশাসনিক বিষয়াদি সম্পর্কে উপস্থিত জনসাধারণকে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকীি, সম্পাদক শাহাদত হোছাইন , বিশিষ্ট সমাজসেবক আব্দুস শরীফ, যুবদল নেতা আলী আহমদ, আব্দুস শুকুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সাবরাং ইউনিয়নের আয়তন ও জনসংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় নাগরিক সেবা প্রত্যাশিত মাত্রায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছানো সম্ভব হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বক্তারা আরও বলেন, পৃথক দুটি ইউনিয়ন গঠিত হলে জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা আরও কার্যকরভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করা যাবে। ফলে অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সভায় অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা সর্বসম্মতিক্রমে সাবরাং ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার পক্ষে মতামত প্রদান করেন এবং এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এ সময় বক্তারা সাবরাং ইউনিয়ন বিভক্তিকরণের উদ্যোগে নেতৃত্ব ও সহযোগিতা করায় স্থানীয় সংসদ সদস্য জনাব শাহাদান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, তাঁর আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকাবাসী আরও উন্নত ও সহজ নাগরিক সেবা লাভ করবে এবং নতুন দুটি ইউনিয়নের সার্বিক উন্নয়নের পথ সুগম হবে।
সভা শেষে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews