বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

বৌদ্ধ ধর্মের শ্মশানের জায়গা জবর-দখল অবৈধ বালু উত্তোলন হিড়িক: বেপরোয়া সিন্ডিকেট চক্রের সদস্যরা

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

বৌদ্ধ ধর্মের শ্মশানের জায়গা জবর-দখল অবৈধ বালু উত্তোলন হিড়িক: বেপরোয়া সিন্ডিকেট চক্রের সদস্যরা

লামা(বান্দরবান) প্রতিনিধি | দৈনিক প্রভাতি বাংলাদেশ।

লামার পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ফাদুখোলা এলাকায় চলছে অবৈধ বালু উত্তোলন ও বালু পাচারের হিড়িক বেপরোয়া হয়ে উঠেছে,অবৈধ বালুখেকো সিন্ডিকেট চক্রের সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখে যায়, ফাদুখোলা এলাকায় প্রকাশ্যে দিন রাত শ্মশানের জায়গা জবর-দখল করে অবৈধ বালু উত্তোলন ও পাচার কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে বিএনপি যুবদল রাজনৈতিক নেতার পরিচয়ের আড়ালে থাকা বালুখেকো সিন্ডিকেট চক্রের সদস্য ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন ও ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ করিম গং।

স্থানীয়রা জানান,চকরিয়া ও বমুবিলছড়ি ইউনিয়নের রাজনৈতিক নেতাদের যোগসাজশ ও আশ্রয়-প্রশ্রয়ে অবৈধ বালু উত্তোলন এবং পাচারকারী সিন্ডিকেট চক্রের সদস্যরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। যদি কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলে উপজেলা প্রশাসন কিংবা সাংবাদিকদের কাছে কোন অভিযোগ করে তাহলে এই বালুখেকো সিন্ডিকেট চক্রের সদস্যরা আমাদের দলীয় ক্ষমতা দেখিয়ে হুমকি দিয়ে যায়। তারা আরো জানান,এই বালু উত্তোলনের ফলে আমাদের ঘর-বাড়ি ও চাষের জমি,সরকারি গ্রামীণ রাস্তা গুলো পর্যন্ত এখন ধ্বংস হওয়ার পথে রয়েছে।

সচেতন সুশীল সমাজের প্রশ্ন..? কক্সবাজার পরিবেশ অধিদপ্তর ও চকরিয়া উপজেলা প্রশাসনের চেয়েও কি অধিক ক্ষমতাধারী এই অবৈধ বালু উত্তোলন ও পাচারকারি সিন্ডিকেট চক্রের সদস্যরা..??

উল্লেখ্য যে,বমুবিলছড়ি ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের পানিস্যাবিল এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগের পর,অভিযান পরিচালনা করে ০১ সেলু মেশিন জব্দ করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।অভিযান পরিচালনা নেতৃত্ব দিয়েছিলেন,সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন দেলোয়ার জানান,পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ বালু উত্তোলন ও পাচারকারী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে,পরিবেশ ধ্বংসকারীদের কাউকে কোন ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews