বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের গুজবে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের গুজবে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়

অপু দাস, রাজশাহী ব্যুরো।

রাজশাহীতে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় ফিলিং স্টেশনগুলোতে গাড়ি ও মোটরসাইকেল চালকদের ব্যাপক ভিড় দেখা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার পর থেকে নগরীসহ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে মানুষের দীর্ঘ সারি তৈরি হয়। অতিরিক্ত চাহিদার কারণে কয়েকটি স্টেশনে রাত ১০টার মধ্যেই সাময়িকভাবে জ্বালানি তেল শেষ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় চালকদের ভোগান্তির অভিজ্ঞতা ছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে—এমন আশঙ্কা থেকেই অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন। এ সময় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পাম্পগুলোর দীর্ঘ সারির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।
তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের কোনো সংকটের খবর বা সরকারি নির্দেশনা তাদের কাছে নেই। পর্যাপ্ত সরবরাহ থাকলেও গুজবের কারণে অনেকেই অতিরিক্ত তেল সংগ্রহ করায় হঠাৎ করে চাপ সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার রাতেই রাজশাহী জেলা প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কবার্তা প্রকাশ করে জানায়, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। গুজবে কান না দিয়ে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল কেনা বা মজুত না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি বুধবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মমিনুল হক জানান, রাত ৮টার পর থেকেই হঠাৎ করে গ্রাহকের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তবে এই চাপের পেছনে কোনো প্রকৃত সংকট নেই। তিনি বলেন, রাজশাহীতে পেট্রোল, অকটেন ও ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিকভাবে চলছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাজশাহীর সব ফিলিং স্টেশনে বর্তমানে পেট্রোল, অকটেন ও ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেল স্বাভাবিকভাবে বিক্রি হচ্ছে। প্রশাসন ও সংশ্লিষ্টরা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews