বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক

দুর্গাপুরে সাংবাদিকদের সঙ্গে  নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

দুর্গাপুরে সাংবাদিকদের সঙ্গে  নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোঃ শাহিনুর রহমান আকাশ

রাজশাহীর দুর্গাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এর আমন্ত্রণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান উন্নয়ন , প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, দুর্গাপুর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাই সরকারি নীতিমালার আলোকে জনগণের কল্যাণে ভালো কিছু করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে জনগণের দোরগোড়ায় সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

 


মতবিনিময় সভায় বক্তব্য দেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান), সাধারণ সম্পাদক জাকির হোসেন ( বাবলু ) সাংবাদিক ফরিদ আহমেদ আবির, আবুল হাসনাত, আব্দুল্লাহ আল-শামস সবুজ এবং মশিউর রহমান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোমিন জাদরান, মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, ফয়সাল মাহামুদ, মুন্না ইসলাম আগুন, আশরাফুল ইসলাম, শাহিনুর রহমান, সেলিম রেজা, মো. শাহিন, আলামিন, মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews