বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক

বাসাইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নি হ ত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৭ Time View

বাসাইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম খানশূর (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর রাতে বাসাইল থানাধীন করাতিপাড়া বাইপাসের যমুনামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম খানশূর বাসাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের জড়াশাহীবাগ এলাকার মৃত কামদার আলী খানশূর এবং মৃত হাসনা ভানু দম্পতির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চট্টগ্রামে জাহাজে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাস্তা পারাপারের সময় যমুনামুখী সার্ভিস লেনের একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

​এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাসাইল থানা পুলিশ এবং গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews