1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত।

ভিডিও সংবাদ 👇👇

ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত

মোঃমামুন মোড়ল স্টাফ রিপোর্টার :(নরসিংদী) 
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোঃমামুন মোড়ল স্টাফ রিপোর্টার :(নরসিংদী) 

নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশালে ট্রেনের কাটায় নিহত অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের নাম আলম মিয়া (৪৬)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচরের সালুয়া গ্রামের আব্দুল হকের ছেলে। পেশায় ছিলেন একজন রিকশা চালক। পরিচয় শনাক্তের পর আজ শুক্রবার সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৭টায় ঘোড়াশাল রেলস্টেশনের সামনের রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ জানায়, আলম মিয়া ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার জন্য কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠেন তিনি। পরে ট্রেনটি রাত পৌনে ৭টার দিকে ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাত ৯টার দিকে রেলওয়ে পুলিশ আলম মিয়ার মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে যায়।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: নিজাম উদ্দীন বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধারের পর পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার সকালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট