শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং গাছের চারা ও উপকরণ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২২ Time View

কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং গাছের চারা ও উপকরণ বিতরণ

আমজাদ হোসেন মিঠু,
জেলা প্রতিনিধি,
সিরাজদিখান,মুন্সীগঞ্জ।

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২ জুলাই ২০২৬ (বুধবার) সিরাজদিখান উপজেলা পরিষদ চত্বরে “কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং গাছের চারা ও উপকরণ বিতরণ” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জনাব এম. এ. জলিল; জেলা মৎস্য কর্মকর্তা, জনাব মো. গোলাম মেহেদী হাসান; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোঃ জুবায়ের হোসেন; উপজেলা নির্বাহী অফিসার, সিরাজদিখান, জনাব রুম্পা ঘোষ; এবং উপজেলা কৃষি কর্মকর্তা, সিরাজদিখান, জনাব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ড. মোঃ হাবিবুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ।

অনুষ্ঠানে কৃষক কার্ডের গুরুত্ব, কৃষকদের জন্য সরকারি বিভিন্ন সেবা সহজলভ্য করার উপায় এবং কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের যে অঙ্গীকার করা হয়েছে, কৃষক কার্ড তার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভুল তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরি হচ্ছে, যার ফলে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, কৃষিঋণ, প্রশিক্ষণ, উন্নত বীজ, সার ও কৃষিযন্ত্রসহ বিভিন্ন সহায়তা সঠিক কৃষকের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে কৃষকদের জন্য ডিজিটাল ও স্মার্ট কৃষি সেবা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews