শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

লামায় পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ বমুবিলছড়ির কথিত মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র”

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

“লামায় পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ বমুবিলছড়ির কথিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”

সাদ্দাম হোসেন সাইফ | লামা( বান্দরবান) দৈনিক প্রভাতী বাংলাদেশ
২৪ জুলাই ২০২৬ ইংরেজি (শুক্রবার)

বান্দরবানের লামা উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে লামা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ সামশু আলম (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লামা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকের বিস্তার রোধে ধারাবাহিক অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews