বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

শ্রীপুরে প্রশাসনিক তৎপরতায় বন্ধ হলো দুটি বাল্যবিবাহ

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২০ Time View

শ্রীপুরে প্রশাসনিক তৎপরতায় বন্ধ হলো দুটি বাল্যবিবাহ

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ও গোসিংগা ইউনিয়নে প্রশাসনিক বিশেষ তৎপরতায় দুটি বাল্যবিবাহ পণ্ড হয়ে গেছে। সচেতন নাগরিক ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উক্ত নাবালিকাদের বিয়ে বন্ধ করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৩ জুলাই (বৃহস্পতিবার) রাজাবাড়ী ইউনিয়ন এবং গোসিংগা ইউনিয়নে পৃথক দুটি বাল্যবিবাহের আয়োজন চলছিল।
খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

কনেদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই বিয়ে দেওয়া হবে না মর্মে উভয় পরিবারের অভিভাবকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। সেই সাথে বাল্যবিবাহের কুফল সম্পর্কে তাদের সচেতন করা হয় এবং বর-কনে পক্ষকে আইনি বাধ্যবাধকতার বিষয়ে সতর্ক করা হয়।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপচেষ্টা রোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews