1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ বালি উত্তোলন, আতঙ্কে মুখ খুলছে না স্থানীয়রা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ বালি উত্তোলন, আতঙ্কে মুখ খুলছে না স্থানীয়রা

আব্দুর রহিম কলারোয়া উপজেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

আব্দুর রহিম কলারোয়া উপজেলা প্রতিনিধি 

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ০৮ নং কেরালকাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মোঃ রবিউল ইসলাম, জিয়ারুল ইসলাম ও ইমাদুল ইসলাম এই তিন ভাই কোনো প্রকার এসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) এর অনুমোদন ছাড়াই বালি উত্তোলন ও বিক্রির কাজ চালিয়ে যাচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্টরা আশপাশের সাধারণ মানুষের জমি থেকে মাটি ও বালি কেটে নিচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে গ্রামাঞ্চলের বসতভিটা ও ঘরবাড়ি ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলতে গেলে অধিকাংশই ভয়ভীতির কারণে মুখ খুলতে রাজি হননি।তবে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, অবৈধভাবে কাটা বালি শুধু বিক্রিই করা হচ্ছে না, নিজেদের ঘরেও মজুদ রাখা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে কেউই নিজের পরিচয় বা ঠিকানা দিতে রাজি হয়নি, যা এলাকায় আরও আতঙ্ক সৃষ্টি করছে।স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালি উত্তোলনের ফলে আশপাশের রাস্তা, বসতভিটা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও ভীতি ও চাপের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।এমতাবস্থায়, ক্ষতিগ্রস্ত ও সাধারণ জনগণ অবৈধ বালি উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা গণস্বার্থে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন, যাতে এলাকাবাসী নিরাপদে বসবাস করতে পারে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষা পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট