বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

কাটাখালীতে র‍্যাবের অভিযান: ২০ কেজি গাঁ জা সহ দুই কথিত মা দ ক কারবারি গ্রে প্তা র

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২১ Time View

কাটাখালীতে র‍্যাবের অভিযান: ২০ কেজি গাঁজাসহ দুই কথিত মাদক কারবারি গ্রেপ্তার

অপু দাস, রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শনিবার (২৫ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-৫ সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, অপহরণ, ছিনতাই ও মাদকের মতো অপরাধ দমনে বাহিনীটি নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি দল শনিবার রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাজিরপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের বাসিন্দা মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কুহাড় ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জনি মাহমুদ (৩০)।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রবিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে নিয়ে আসতেন। এরপর জনি মাহমুদের সহযোগিতায় সেগুলো বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। দীর্ঘদিন ধরে তারা পরস্পরের সমন্বয়ে এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
এছাড়া জিজ্ঞাসাবাদের সময় আটক দুইজন উদ্ধার হওয়া গাঁজা নিজেদের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার কথাও স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে।
উদ্ধার হওয়া ২০ কেজি গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র‍্যাব-৫ জানিয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায় জড়িতদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews