বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন।

​সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান তুহিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

​সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ এর আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী (জন্ম তারিখ: ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ এর মধ্যে) ছাত্র-ছাত্রীরা ১০টি ইভেন্টে বালক ও বালিকাদের বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবে। ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো), সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।

গত ১ জুলাই শুরু হওয়া এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। ইচ্ছুক শিক্ষার্থীরা notunkurisports.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews