বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন:বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন:বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ (রবিবার) সাভারের নবীনগরে অবস্হিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহনের পর এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি। এ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং সম্পন্ন করা হয়েছে সব ধরনের প্রস্তুতি।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিস্কার—পরিচ্ছন্ন করা হয়েছে। ফুল দিয়ে সাজানো হয়েছে শহীদ বেদি ও আশপাশের এলাকা।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আগত অতিথিদের চলাচল নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্হাও।

নির্ধারিত সময়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং মহান মুক্তিযুদ্ধেশহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রা্ষ্ট্রীয় সালাম জানাবেন এবং বিউগলে বেজে উঠবে করুন সুর।
পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করবেন।

সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন।

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধা ও স্বাধীনতার চেতনাকে নতুন করে স্মরণ করতেই এই রাষ্ট্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews