বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি বেকারি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, মোবাইল কোর্ট।
একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরেকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার মাদারীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়।
পুরাতন বিসিকের ওই বেকারি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বহুমুখী অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির
অস্বাস্থ্যকর পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং ফ্লোরে খাবার ফেলে রাখা।
ক্ষতিকর উপাদান ব্যবহার: নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য, পঁচা ডিম এবং লেবেল ও রসিদবিহীন রাসায়নিকের ব্যবহার।
অনুমোদনহীন উপকরণ দিয়ে কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের যথাযথ বৈধ সনদ না থাকা।
ব্যবস্থাপনার ত্রুটি খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং কীটপতঙ্গ দমনের কোনো কার্যকরী ব্যবস্থা না থাকা।
পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা এবং কাঁচামাল ক্রয়-বিক্রয়ের চালান প্রদর্শনে ব্যর্থ হওয়া।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা
অভিযানে তালহা ফুড প্রোডাক্টস নামের অপর একটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে কার্যক্রমে সন্তোষজনক পরিবর্তন না আসলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা করা হবে বলে সতর্ক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম এবং আনসার সদস্যের একটি দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews