বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

লৌহজংয়ে পদ্মার স্রোতে গোসল করতে নেমে প্রাণ গেল গৃহবধূর

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

লৌহজংয়ে পদ্মার স্রোতে গোসল করতে নেমে প্রাণ গেল গৃহবধূর

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ববিতা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (২৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার শামুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ববিতা আক্তার একই গ্রামের কৃষক শরীফ শিকদারের স্ত্রী।তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান,সকালে বাড়ির পাশের পদ্মা নদীতে কাপড় ধোয়ার জন্য যান ববিতা।কাপড় ধোয়া শেষে তিনি নদীতে গোসল করতে নামেন।এ সময় নদীর প্রবল স্রোতে তিনি ভেসে যান।

অনেকক্ষণ তাকে ঘাটে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীতে ভাসতে দেখা যায় তাকে।
পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।নিহতের চাচা শ্বশুর আজিজ শিকদার জানান,ববিতা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অসুস্থতাজনিত কারণে তিনি পানিতে তলিয়ে যেতে পারেন।তবে ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয়রা নদীতে গোসল ও অন্যান্য কাজে নামার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।বিশেষ করে বর্ষা মৌসুমে পদ্মা নদীর তীব্র স্রোত অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews