বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

জমে উঠেছে বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

জমে উঠেছে বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

শাব্বীর আহমদ শিবলী নোমানী
বিশেষ সংবাদদাতা,হবিগঞ্জ

নিজস্ব প্রতিবেদক ।।
জমে উঠেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন। আগামী শনিবার ১লা আগস্ট-২০২৬ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর ৩ পদের প্রার্থীরা একক প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচিতরা হচ্ছেন, যুগ্ম সাধারণ সম্পাদক-জুবায়ের আহমদ (নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর মিয়া (আম বাগান উচ্চ বিদ্যালয়) ও সহ-সাংগঠনিক সম্পাদক-সিরাজুল ইসলাম (একতা উচ্চ বিদ্যালয়)।

সভাপতি পদে ২জন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ও ইকরাম নন্দ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। তারা হচ্ছেন, শাব্বীর আহমদ শিবলী নোমানী (মহারত্ন পাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়), মোফাজ্জল হোসেন মুকুল (আদর্শ উচ্চ বিদ্যালয়), মোঃ জাকির হোসেন (উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়) ও সেলিম তালুকদার ( হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়)।

মোট ভোটার হচ্ছেন, ৪৩৩ জন। প্রার্থীরা বিজয়ী হতে ভোটারদের দ্বারেদ্বারে ঘুরছেন। সমিতির উন্নয়নকল্পে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার আহমেদ ইমতিয়াজ বশির জানান, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। শিক্ষকদের উন্নয়নকল্পে নির্বাচিত নেতৃবৃন্দ ভূমিকা রাখেন। এ ক্ষেত্রে প্রশাসন ও গণমাধ্যমের কর্মীসহ সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন তিনি।

ক্যাপশন- সভাপতি প্রার্থী- ১। মোঃ আবু তাহের, ২। আহসান হাবিব মানিক।

সাধারণ সম্পাদক প্রার্থী- ১। হাফেজ মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী, ২। মোফাজ্জল হোসেন মুকুল, ৩। মোঃ জাকির হোসেন, ৪। সেলিম তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews