বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

ফুলবাড়ীয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃ ত্যু

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২২ Time View

ফুলবাড়ীয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃ ত্যু

মোঃ মাহবুবুল আলম ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মোখলেছুর রহমান নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা শহরের মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোখলেছুর রহমান কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলার শুশুতি এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় মডেল মসজিদের পূর্ব পাশে নিজস্ব নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে অবস্থানকালে হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন সৎ ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে মোখলেছুর রহমানের পরিচিতি ছিল বলে জানিয়েছেন সহকর্মী ও স্থানীয়রা। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews